• ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তা কে অপসারণের দাবীতে মানববন্ধন

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ২৯, ২০২৬
গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তা কে অপসারণের দাবীতে মানববন্ধন

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন কে অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ মার্চ) সকাল দশ ঘঠিকায় রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাট বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব,জহির উদ্দিন, ময়না মিয়া, মিয়া,ফয়জুর রহমান মুরব্বি, নূর উদ্দিন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস ভূমি কর্মকর্তার ব্যক্তিগত প্রতিষ্টানে রুপান্তর করেছেন, ঘুষ, দূৰ্ণীতি আর অনিময়ম এবং সেচ্ছাচারিতা কর্মকর্তার মুলমন্ত্র। লাখ টাকা হাতিয়ে নিয়ে রশিদ দেওয়া হয় পনেরোশত থেকে দুই হাজার টাকার, অফিস সহায়কদের ব্যাতীরেখে দালাল আর মধ্যসত্বভোগীদের মাধ্যমে তিনি কাজ করান। আমরা ইতিপূর্বে অনেক আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে করা হলেও কোন প্রতিকার হয় নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে দূর্নীতিবাজ ভূমি কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে কটোর আন্দোলনের ঘোষনা করা হবে।

ভুক্তভোগীদের অভিযোগ ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন সাপ্তাহে দুই তিন দিন অফিসে আসেন, সময়মত অফিস করেন না, জনগনের প্রয়োজন অনুযায়ী কাগজপত্র না পেয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া গত বুধবার ২৫ মার্চ নিজ রুমে অফিস সহায়ক কে দরজা বন্ধ করে মারধরের চিত্র সারা দেশের মানুষের নিকট ইউনিয়নের ভাবমূর্তি কে বিনষ্ট করেছে। একজন ভূমি কর্মকর্তা এবং অফিস সহায়ক অফিসে এমন আচরন আমাদের জন্য উদ্বেগের। অনতিবিলম্বে তহশীলদার(উপ সহকারী ভূমি কর্মকর্তা) মোহাম্মদ দেলোয়ার হোসেন কে বরখাস্ত ও চাকরী আইন অনুযায়ী ফোজধারী কার্যবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধন রুস্তমপুর, তোয়াকুল ইউনিয়ন সহ ভুক্তভোগী শতাধিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।