
সিকারি ডেস্ক:: হবিগঞ্জ থেকে ইয়াবা কারবারি মুনজরা খাতুন (৬০) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৪ এপ্রিল) দুুপুরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত মুনজরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকার আমির হোসেনের স্ত্রী।শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, ইয়াবা কারবারি মুনজরা বাসে করে শহরের দিকে ইয়াবা নিয়ে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকালে হবিগঞ্জের সদর থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্টে চেকপোষ্ট বসায় র্যাব। এসময় যাত্রীবাহী চেকপোস্টে থামালে চালকের পেছনের সিটে বসা মুনজরা পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মহিলা পুলিশ দিয়ে তার দেহ তল্লাশী করে পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রংয়ের বায়ুরোধক পলি জিপারের থেকে ১৫টি প্যাকেট থেকে ৩১শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।