• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার

সিকারি ডেস্ক:: কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের অভিযানে অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ জুলাই (বুধবার) বিকালে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল রাউৎগাঁও ইউনিয়নের অর্ন্তগত আব্দুল্লাহপুর সাকিনস্থ কাঁচা রাস্তার পাশে চোরাচালান করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ঘটনাস্থলে ১৪ হাজার শলাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে ১৪ হাজার শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি, যার বাজার মূল্য ২৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেন। উক্ত বিষয়ে কুলাউড়া থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।