• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাট তামা*বিল সী মা ন্ত থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আ ট ক

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১২, ২০২৫
গোয়াইনঘাট তামা*বিল সী মা ন্ত থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আ ট ক

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের লীগের বাইস প্রেসিডেন্টমোখলেছুর রহমান সুমনকে আটক করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার সোয়া ৮ টায় বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) তামাবিল বিওপির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি সদস্যরা আটক হওয়া মুখলেছুর রহমান সুমনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

জানা যায়, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমান সুমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর দমন পীড়ন সহ নানা অভিযোগে অভিযুক্ত পলাতক আসামী।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা ছাড়া ভারত ভ্রমণের মামলা প্রক্রিয়য়াধীন। দেশে তার বিরুদ্ধে যে মামলাগুলা রয়েছে সে বিষয়ে ভাংগা থানা পুলিশ দেখবে।