• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ সীমান্ত থেকে ৬জনকে আ ট ক করলো বি জি বি

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫
হবিগঞ্জ সীমান্ত থেকে ৬জনকে আ ট ক করলো বি জি বি

সংগৃহিত

সিকারি ডেস্ক::  হবিগঞ্জের চুনারুঘাটের কালেংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ ৫৫-বিজিবি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।

৫৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য তৌফিক, মিলন ও হাকিম প্রতিজনকে ১০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায়। সেই প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।’