• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় মহাসড়কে বাসে অ ভি যা ন, অ*স্ত্রসহ নারী আ ট ক

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৭, ২০২৬
খুলনায় মহাসড়কে বাসে অ ভি যা ন, অ*স্ত্রসহ নারী আ ট ক

সংগৃহীত

খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থে‌কে অস্ত্র ও গু‌লিসহ সুরাইয়া পারভীন সু‌মি না‌মে এক নারী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (৭ মার্চ) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে সকালে ঢাকা সাতক্ষীরা রুটের নিজখামার এলাকায় মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র জব্দসহ তাকে আটক করা হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তু‌হিনুজ্জামান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। ওসি জানান, সাতক্ষীরা থে‌কে এক‌টি মাদ‌কের চালান খুলনা হ‌য়ে ঢাকায় যা‌বে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লিশ ও মাদক অধিদপ্ত‌রের কর্মকর্তারা নিজখামার এলাকায় যৌথ অভিযান প‌রিচালনা ক‌রেন। এসময় সাতক্ষীরা থে‌কে ঢাকাগামী ইমাদ প‌রিবহন নিজখামার এলাকায় পৌঁছা‌লে গা‌ড়ি‌তে তল্লাশি চালায় তারা।

তিনি আরও জানান, পরে সুরাইয়া পারভীন সু‌মির গ‌তি‌বি‌ধি স‌ন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থে‌কে ৫‌টি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। প‌রে তা‌কে লবনচরা থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি চল‌ছে। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বা‌সিন্দা।