প্রেমের সম্পর্কের পর ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি

sylhetcrimereport
প্রকাশিত October 16, 2026
প্রেমের সম্পর্কের পর ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি

সিকারি ডেস্ক:: ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক। পরে তরুণীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় ৫০ হাজার টাকা। এখানেই শেষ নয়, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হয়। এ অভিযোগে রবিউল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরের দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রবিউল ওই এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর পরিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রবিউলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে বিভিন্ন অজুহাতে তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেন রবিউল। পরে তার কাছে থাকা তরুণীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও লাখ লাখ টাকা দাবি করেন।

ওসি আরও বলেন, হুমকির বিষয়টি তরুণী পরিবারের সদস্যদের জানালে তারা আইনের আশ্রয় নেন। মামলার পর বৃহস্পতিবার রাতে শাহজাদপুরের উল্টাডাব এলাকায় অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার ভোরের দিকে রবিউলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।