এয়ারপোর্ট থানার চেকপোস্টে বালিবোঝাই ট্রাক থেকে জিরা উদ্ধার, আটক ২

sylhetcrimereport
প্রকাশিত March 11, 2026
এয়ারপোর্ট থানার চেকপোস্টে বালিবোঝাই ট্রাক থেকে জিরা উদ্ধার, আটক ২

সিকারি ডেস্ক:: সিলেট নগরীর এয়ারপোর্ট থানার একটি চেকপোস্টে বালিবোঝাই ট্রাকের নিচ থেকে বিপুল পরিমাণ জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় একটি বালিবোঝাই ট্রাকে সন্দেহ হলে সেটি থামানো হয়। পরে বালির নিচে লুকিয়ে রাখা জিরার বস্তা পাওয়া যায়। উদ্ধার করা বস্তাগুলো গণনা শেষে জিরার সঠিক পরিমাণ জানানো হবে।

আটকরা হলেন— গোয়াইনঘাট উপজেলার হাজরাই এলাকার বেলাল আহমেদ (২৫) এবং সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকার সাহেবের বাজারের বাসিন্দা আব্দুর রউফ (৩৭)।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।