• ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষ, দুই আরোহী আশঙ্কাজনক

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
সিলেটে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষ, দুই আরোহী আশঙ্কাজনক
সিকারি ডেস্ক:: সিলেট নগরীর হিঙ্গারপুল–লালবাগ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বয়স্ক ও একজন তরুণ রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার ইফতারের পরপরই এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি এফজেডএস (FZS) মোটরসাইকেলে করে দুই আরোহী সিলেট থেকে সালুটিকর হয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে হিঙ্গারপুল–লালবাগ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মোটরসাইকেল এর নম্বর সিলেট মট্রো ল-১২- ৯৩২৯ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে আহত মোটরসাইকেল আরোহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্বজনদের খোঁজ পেতে স্থানীয়রা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন। কেউ তাদের চিনে থাকলে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।