• ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বালাগঞ্জে ই*য়াবাসহ আ*টক ১

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
বালাগঞ্জে ই*য়াবাসহ আ*টক ১

সিলেটের বালাগঞ্জ থানার পুলিশ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। বুধবার (১১ মার্চ) রাতে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম তাহির আলী (৪৫)। তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা।

তার নিকট থেকে পুলিশ ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২১ হাজার টাকা।এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, এসআই সৌরভ সাহা, এএসআই জামাল ও এএসআই হাবিবুল্লাহসহ বালাগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

এসআই বিনয় ভূষণ চক্রবর্তী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।