• ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাওরে গরু আনতে গিয়ে ব*জ্রপাতে নি হ ত কৃষক

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
হাওরে গরু আনতে গিয়ে ব*জ্রপাতে নি হ ত কৃষক

সংগৃহীত

নেত্রকোনা খালিয়াজুরী উপজেলায় হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নাম এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে।নিহত সুদিন সরকার চাকুয়া গ্রামের বাসিন্দা মৃত রাজেন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নলসিটি হাওরে গরু চরাতে যান সুদিন সরকার। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তিনি। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশে থাকা কৃষকেরা তাকেউদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি নিহতের পরিবারকে উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও আর্থিক সহযোগিতা করা হবে।’