
সিকারি ডেস্ক:: দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে আবুল কাহের চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যও এতে গুরুত্ব পেয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আবুল কাহের চৌধুরীর নেতৃত্বে সিলেট জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে এবং জেলার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় আরও জোরদার হবে।
একই সিদ্ধান্তে দেশের আরও ৪১টি জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলীসহ বিভিন্ন জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।