তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনের মৃ ত্যু দ ণ্ড

sylhetcrimereport
প্রকাশিত March 18, 2026
তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনের মৃ ত্যু দ ণ্ড

সংগৃহিত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। ওই ব্যক্তি ‘কুরোশ কেইভানি’ নামে পরিচিত। সংবাদ সংস্থা তাসনিম নিউজে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, দেশটির “সংবেদনশীল স্থাপনা” সংক্রান্ত ছবি ও তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানোর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে সুইডেনে গ্রুপ ভ্রমণের একটি অনলাইন বিজ্ঞাপনে ক্লিক করার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রথম তাকে শনাক্ত করে।

এরপর তাকে মোসাদের এক কর্মকর্তার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ছয়টি ইউরোপীয় দেশ এবং তেল আবিবে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে ইরানে পাঠানো হয় অভিযান পরিচালনার জন্য।