• ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পানিতে পড়ে প্রাণ গেল ২ শি*শু*র

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
পানিতে পড়ে প্রাণ গেল ২ শি*শু*র

সংগৃহিত

সিকারি ডেস্ক:: সদর উপজেলায় খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো- চুনিয়াকান্দি গ্রামের নসচন্দ্রের ছেলে অনুরুদ্ধ চন্দ্র (৭) ও রবিন চন্দ্রের ছেলে অপূর্ব চন্দ্র (৪)।সদরের বাদিয়াখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব ও অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। এরই মধ্যে অনুরুদ্ধ ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। এদিকে বাকি শিশুরা খেলার একপর্যায়ে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। দুই শিশু দীর্ঘ সময় বাড়িতে না আসায় তাদের পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপূর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।”

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বাদিয়াখালি ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।