
সিকারি ডেস্ক:: দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে জোরদার করা হয়েছে অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম। শুক্রবার (২৭ মার্চ) দেশের ৬২টি জেলায় মোট ২৯৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি খাতে অনিয়ম প্রতিরোধ ও বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে জ্বালানি বিভাগের ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
এ কার্যক্রম আগামীকালও ঢাকা ও আশপাশের এলাকায় অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, কোথাও জ্বালানি সংক্রান্ত অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

