• ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ১২ লাখ টাকার ভা*রতীয় প*ণ্য জ*ব্দ

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
সিলেটে ১২ লাখ টাকার ভা*রতীয় প*ণ্য জ*ব্দ

সিকারি ডেস্ক:: অভিযান চালিয়ে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট মহানগর জালালাবাদ থানার পুলিশ। তবে এ সময় ‍পলিশ কাউকে আটক করতে পারেনি। ভারতীয় পণ্য জব্দের ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

রবিবার (২৯ মর্চ) দুপুরে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্টস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদের সামনে চেকপোস্ট চলাকালে একটি পিকআপকে (নং- ঢাকা মেট্রো-ন-২৩-৩৬৯৪) থামার জন্য সংকেত দেয় পুলিশ। এ সময় চালক পুলিশের সংকেত অমান্য করে গাড়িটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপ-পুলিশ কমিশনার মনজুরুল আলম জানান, পিকআপটি তল্লাশি করে তাতে থাকা ২৬৪০ পিস ভারতীয় ফেসওয়াস, ১০০৮ বক্স প্যারাসিটামল ট্যাবলেট ও ১৫ বস্তা ধানের তুষ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ১২ লাখ ৩ হাজার ৯শ টাকা।