• ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেঞ্চুগঞ্জে সরকারি চাল চুরির দায়ে বিএনপি নেতাকে জরিমানা

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
ফেঞ্চুগঞ্জে সরকারি চাল চুরির দায়ে বিএনপি নেতাকে জরিমানা

সিকারি ডেস্ক:: সিলেটের ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতার দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২০ বস্তা চোরাই চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাইজগাঁও এলকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় বিএনপি দলীয় ডিলার মাসুদুল ইসলাম রুপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত মাসুদুল ইসলাম রুপন ফেন্চুগন্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের নূরপুর উত্তর টিলার মৃত কুটু মিয়ার পুত্র এবং সিলেট জেলা জাসাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য।

জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের মাইজগাঁও ইউনিয়ন ডিলার মাসুদুল ইসলাম রুপন গ্রাহকদের ৩০ কেজির স্থলে ২০ কেজি করে দিয়ে বাকি চাল চুরি করে বিক্রির জন্য জমা করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করে। পরে গ্রাহকদরর মধ্যে তা বিতরণ করা হয়। এ ঘটনার ডিলার
বিএনপি নেতা মাসুদুল ইসলাম রুপনকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাসুদুল ইসলাম রুপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- গোদাম থেকে কিছু চাল চুরি হয়ে যাওয়ায় গ্রাহকদের কম করে দেওয়া হয়েছিল। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধান হয়ে যায়।

জানতে চাইলে রোববার দুপুরে ফেন্চুগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী আহমেদের সরকারি সেলফোনে বারবার কল দিলে তিনি প্রতিবদকের মেবাইল ফোন রিসিভ করেননি।