জৈন্তাপুর সীমান্তে : রয়েল এনফিল্ড সহ ১৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

sylhetcrimereport
প্রকাশিত April 1, 2026
জৈন্তাপুর  সীমান্তে : রয়েল এনফিল্ড সহ ১৩ লাখ টাকার  চোরাই পণ্য জব্দ

সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর  সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় একটি Royal Enfield মোটরসাইকেলসহ প্রায় ১৩ লাখ টাকার গরু ও চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ৩১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার চাংগিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা সমপরিমাণ।

এছাড়া ১ এপ্রিল ২০২৬ তারিখে পৃথক অভিযানে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু এবং ৫৫০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, অভিযানে জব্দ হওয়া মোট মালামালের মূল্য দাঁড়িয়েছে ১৩ লাখ ৩২ হাজার ৫০০ টাকা সমপরিমাণ। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরও বলেন, দেশের সীমান্ত রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।