বালাগঞ্জে তেল সংকট

sylhetcrimereport
প্রকাশিত April 4, 2026
বালাগঞ্জে তেল সংকট

সিকারি ডেস্ক:: দেশের অন্যান্য স্থানের মতো বালাগঞ্জেও তেল সংকট দেখা দিয়েছে। ফলে সব ধরনের গাড়ী চলাচল সিমিত হয়ে পরেছে। বালাগঞ্জ উপজেলায় একমাত্র ফিলিং ষ্টেশন হচ্ছে  সায়মা ফিলিং ষ্টেশন, ইলাশপুর বাজারে অবস্থিত।

এ ছাড়াও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে খোলা ভাবে তৈল বিক্রয় হয়। গত ১ সপ্তাহ ধরে সায়মা ফিলিং ষ্টেশন সহ অন্যান্য সব কটি দোকানে  অকটেন, প্রেট্রল, ডিজেল, সংকট দেখা দেয়। গত ২ এপ্রিল  থেকে  পাম্প ও দোকান গুলোতে তেল নেই বললেই চলে। ফলে এক দিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্য দিকে চালকরা ও গাড়ী চালাতে পারছেন না। বালাগঞ্জ বাজারে বাসষ্টেশনে অবস্থিত আরবী প্রেট্রলিয়াম লিঃ দোকানের পরিচালক মাসুক মিয়া জানান বর্তমানে কোন ধরনের তেল নেই। প্রতিদিন লোকজন আসছেন তেলের জন্য। তেল নাই সাইন বোর্ড লাগিয়ে রেখেছি, তারপর ও লোকজন তেল নিতে আসছেন। তিনি জানান আরবী প্রেট্রলিয়াম লিঃ থেকে প্রতিদিন ১০০-১২০টি মোটর সাইকেল, ১২-১৫টি ট্রাক, ৩৫-৪০টি পিকআপ চালকদের কাছে অকটেন ১০০লিটার, প্রেট্রল ২০০ লিটার, ডিজেল ১৫০০-২০০০লিটার বিক্রি হতো। বর্তমানে তেল নেই বেকার বসে আছি। এতে করে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হচ্ছে। আরবী প্রেট্রলিয়াম লিঃ মালিক তুহিন মনসুর জানান তেল নাই, ব্যবসায় লস হচ্ছে। তেল নাই বলার পরও প্রতিদিন লোকজন ফোন দিচ্ছেন। জেলায় প্রতিদিনই চাহিদার জন্য বলি, কিন্তু তেল পাচ্ছি না। নাম প্রকাশ না করার শর্তে একজন সাংবাদিক জানান মোটর সাইকেলে তেল না থাকায় কোনও বের হওয়া যাচ্ছে না, যে কারনে সংবাদ সংগ্রহে সমস্যা হচ্ছে। ট্রাক শ্রমিক সমিতি’র  নেতা সুজিত কুমার দাশ জানান  সব কটি  ট্রাক বন্ধ রয়েছে। চালক ও শ্রমিকরা  বেকার দিন যাপন করছেন। অন্য দিকে ট্রাকে মাঠির তুলার কাজে নিয়োজিত শ্রমিকরাও বেকার। তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে।