• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পানিতে ডুবে ভাই-বোনের মৃ ত্যু

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬
পানিতে ডুবে ভাই-বোনের মৃ ত্যু

সিকারি ডেস্ক:: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই বোনের। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইজের মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সি কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা আচ করতে পেরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক সঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ তাদের স্বজনরা।