• ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বন্ধুর বোনের অশ্লীল ভিডিও ধারণ, যুক্তরাজ্য প্রবাসী গ্রেপ্তার

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
সিলেটে বন্ধুর বোনের অশ্লীল ভিডিও ধারণ, যুক্তরাজ্য প্রবাসী গ্রেপ্তার

সিকারি ডেস্ক:: সিলেটে বন্ধুর বোনের গোপন ভিডিও ধারণের ভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার হওয়া যুক্তরাজ্যপ্রবসীর নাম শাকির আহমদ (৩৬)। তিনি নগরীর সোবহানীঘাট এলাকার হাফিজ মঞ্জুরুল ইসলামের ছেলে।

শাকির আহমদ সুবহানীঘাটের মৌবন ৬৭/১নং বাসার মঞ্জুরুল ইসলাম ও আমিনা খাতুনের ছেলে।পুলিশ জানায়, বন্ধুর ছোটো বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম, ফোনালাপ ও ভিডিও কলের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ করেন শাকির। ওইসব ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং বিয়ের ব্যাপারে টালবাহানা শুরু করেন।

৩ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিমের সঙ্গে আলাপকালে আবারও বিয়ে প্রসঙ্গ উঠে এবং শাকির উত্তেজিত হয়ে তাকে ভীতি প্রদর্শন করেন। তিনি হুমকি দেন, অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে তার ক্ষতি করার। পরে ওই নারী সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে এবং শাকিরকে গ্রেপ্তারে সক্ষম হয়।

এসএমপি জানায়, শুক্রবার নগরীর সোবহানীঘাট এলাকায় (মৌবন-৬৭/১) অভিযান চালিয়ে নিজ বাসা থেকে শাকির আহমদকে (৩৬) আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশের দাবি, ভিডিও কলে কথোপকথনের সময় একপর্যায়ে শাকির আহমেদ ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন। পরে বিভিন্ন সময় সেই ছবি ও ভিডিও ভিকটিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভুক্তভোগীকে ব্লাকমেইল করতেন। এছাড়া বিয়ের বিষয়ে আসামি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগে উল্লেখ করে এসএমপি।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।