সিলেটে ভা*রতীয় মহিষসহ আ*টক ৩

sylhetcrimereport
প্রকাশিত April 17, 2026
সিলেটে ভা*রতীয় মহিষসহ আ*টক ৩

সংগৃহিত

সিকারি ডেস্ক:: সিলেটে ভারতীয় মহিষসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সিলেট-জকিগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় একটি ট্রাকে থাকা ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মহিষের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের মো. আসাদ আলীর ছেলে রাসেল হোসেন, একই জেলার পুটিয়া থানার বড় ধাদাস গ্রামের মো. দুলালের ছেলে শাকিল ও গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামের মো. আইনুদ্দিনের ছেলে আবদুর রাকিব।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীরামপুর বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। ওই ট্রাক থেকে ৩০ লাখ টাকা মূল্যের ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। এগুলো চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তিনজনকে। আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।