• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধ বালু মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : ড.জি.এম. সরফরাজ

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
অবৈধ বালু মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : ড.জি.এম. সরফরাজ

সিকারি ডেস্ক:: অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে আপনারা নিজেরা বাদী হয়ে এদের বিরুদ্ধে মামলা করবেন।

জুলাই আন্দোলন করে আপনারা একটা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। আর এটা পারবেন না? মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২ টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ মাধবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরও বলেন, ৫৫ বছর আমরা অনেক পেছনের দিকে দেখেছি, এবার দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সামনের দিকে, ভবিষ্যতের দিকে দেখতে হবে। আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে। তাদের জন্যই আমরা ৫ আগষ্টের পর পরিবর্তিত পরিবেশে এখানে এসে বসতে পেরেছি। তাদেরকে আমাদের সন্মান করতে হবে। মুক্তিযুদ্ধের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে আমাদের এতদূর পথচলা।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: ইমরুল হাসান, মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা, উপজেলা বিএনপি সভাপতি মো: শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মিনহাজ চৌধুরী কাসেদ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সবেব মেয়র হাবিবুর রহমান মানিক মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, নারী উদ্দোক্তা সাবানা চৌধুরী প্রমূখ।