• ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে কলেজ ছাত্র নি হ ত, সড়ক অ ব রো ধ

sylhetcrimereport
প্রকাশিত মে ১০, ২০২৬
হবিগঞ্জে কলেজ ছাত্র নি হ ত, সড়ক অ ব রো ধ

সিকারি ডেস্ক:: হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস-মোটর সাইকেল সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে এবং হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন বৃন্দাবন কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এতে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। রাস্তার উভয় পাশে আটকে পড়ে কয়েকশ’ যানবাহন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রবিবার দুুপুরে ধুলিয়াখাল বাইপাস সড়ক এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানাপুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।