
নিজস্ব প্রতিবেদক:: সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স (সিমজা)-এর উদ্যোগে প্রস্তাবিত মৎস্যচাষ প্রকল্পের স্থান পরিদর্শন করা হয়েছে। সোমবার ১১ই মে সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রকল্পের জন্য নির্ধারিত এলাকা ঘুরে দেখেন এবং সম্ভাব্য অবকাঠামো ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রকল্পের কার্যক্রম, পানির উৎস, জমির উপযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সদস্যদের কল্যাণ ও আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যেই এই মৎস্যচাষ প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের সাথেও মতবিনিময় করা হয় এবং প্রকল্প সফল করতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।