সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ

sylhetcrimereport
প্রকাশিত November 9, 2026
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ

সিকারি ডেস্ক:: সিলেটে প্রায় ১০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিব-১৯ ব্যাটালিয়নের একদল সদস্য বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের আওতাধীন সুরইঘাট বিওপির একদল সদস্য কানাইঘাটের সিংগারখালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০টি ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, নিভিয়া সফট ক্রিম ১০০টি, বডি স্প্রে ১৭০টি, ৯০ কেজি জিরা ও ২৫০ কেজি চিনি জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা।

এছাড়া একই ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর বিওপির একদল সদস্য সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ৩টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়েছে, যার সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।