• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

sylhetcrimereport
প্রকাশিত মে ১৬, ২০২৬
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

সিকারি ডেস্ক:: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫শত টাকা।

শনিবার (১৬ মে ২০২৬) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক এবং পান্থুমাই বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ থেকে পাচারের সময় চা-পাতা আটক করা হয়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।