
সিকারি ডেস্ক:: যুক্তরাষ্ট্রের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অ্যাট বাফেলো থেকে ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস’-এ বিশেষায়নসহ ব্যবসায় প্রশাসনে (Business Administration) স্নাতক ডিগ্রি অর্জন করেছেন শাফি চৌধুরী।
সম্প্রতি অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অর্জন উদযাপন করা হয়। শাফির পিতা এক আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, একজন পিতা হিসেবে সন্তানের জীবনের এমন গুরুত্বপূর্ণ মাইলফলক প্রত্যক্ষ করা তার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।
তিনি আরও জানান, তার বড় ছেলে সাহি চৌধুরী বর্তমানে বাফেলোতে ‘এশিয়ান সিটি অ্যাডভাইজার’ হিসেবে কর্মরত রয়েছেন। দুই সন্তানের সফলতা ও অগ্রযাত্রায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে শাফি চৌধুরীর এই অর্জনে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন আল্লাহ তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন।