সুনামগঞ্জে বজ্রপাতে কয়লা শ্রমিকের মৃ ত্যু

sylhetcrimereport
প্রকাশিত June 27, 2026
সুনামগঞ্জে বজ্রপাতে কয়লা শ্রমিকের মৃ ত্যু

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জে নৌকায় করে কয়লা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোররাতে তাহিরপুর উপজেলার সংসার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত নজির হোসেন আখঞ্জী (২৫) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

জানা যায়, নজির হোসেন আখঞ্জী একজন কয়লা শ্রমিক। ভোররাতে নৌকাভর্তি কয়লা নিয়ে সংসার হাওরের মধ্যদিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় নজির নৌকার খোলা অংশে অবস্থান করছিলেন। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে থাকায় তারা প্রাণে রক্ষা পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।