• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

লালাখাল রাস্তার মোড়ে র‌্যাবের হানা, যা পাওয়া গেল

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১, ২০২৬
লালাখাল রাস্তার মোড়ে র‌্যাবের হানা, যা পাওয়া গেল

সিকারি ডেস্ক::  সিলেটের জৈন্তাপুর থেকে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জৈন্তাপুর থানাধীন লালাখাল রাস্তার মোড়ে অভিযান পরিচালনা চালিয়ে এই মদ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায় নি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, ছিনতাই, জঙ্গিবাদ ও বিভিন্ন ধরনের নৃশংস অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সমাজ তথা দেশ গঠনের লক্ষ্যে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামস্থ চতুর লালাখাল রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চারটি প্লাস্টিকের বস্তার ভেতরে পরিত্যক্ত অবস্থায় রাখা মোট ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত বিদেশি মদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলেও জানায় র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত বিদেশি মদ জিডি মূলে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।