
সিকারি ডেস্ক:: সিলেট নগরীর বন্দরবাজার কাষ্টঘর এলাকার মায়া হোস্টেলের সামন থেকে ইয়াবা কারবারি মো. আলী রাজ ওরফে আলী রাজাকে (২৬) আটক করেছে পুলিশ।
বুধবার বিষয়টি নিশ্চিত তরে মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আলী রাজা সুনামগঞ্জ সদর থানার মঙ্গলকাটা গ্রামের মৃত মোকাব্বির আলী ও মোছা. আসমা বেগমের ছেলে। তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (৪৫/২৯/৬/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।