সিলেটের আরেকটি প্রাইভেট হাসপাতালকে আ ল্টি মে টা ম

sylhetcrimereport
প্রকাশিত July 22, 2026
সিলেটের আরেকটি প্রাইভেট হাসপাতালকে আ ল্টি মে টা ম

সিকারি ডেস্ক:: সিলেট মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্স না থাকাসহ সিলেট মহানগরীর আম্বরখানা দর্শনদেউড়ী এলাকার সুরমা ভ্যালী হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় ওই প্রাইভেট হাসপাতালকে জরিমানা প্রদান করা হয়েছে। একই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাগজপত্র ঠিক করতে ১৫দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকালের দিকে দেওয়া জেলা প্রশাসনের এই অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

তিনি জানান, লাইসেন্স না থাকার জন্য মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সিলেট মহানগরীর আম্বরখানা দর্শনদেউড়ী এলাকার সুরমা ভ্যালী হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের সময় লাইসেন্স না থাকার জন্য এবং বিভিন্ন অনিয়মের জন্য ওই হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে আল্টিমেটাম দেওয়া হয়। একই অভিযানে সুরমা ভ্যালী ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জেলার হাসপাতালগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন ও ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে ক- না, তা নিশ্চিত করতেই এ অভিযান। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, এর আগে সিলেটের হাওয়াপাড়ায় অবস্থিত সেন্ট্রাল হাসপাতালকে অনিয়মের প্রমাণ পেয়ে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সিলেটের মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতাল ও মঙ্গলবার শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও অভিযান চালানো হয়। এরমধ্যে সেফওয়ে হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। আর আল বারাকা চক্ষু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দু’ সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের আল্টিমেটাম দেওয়া হয়।