বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

sylhetcrimereport
প্রকাশিত September 16, 2026
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিকারি ডেস্ক:: ইতালিতে হামলার শিকার হওয়ার পর সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া এই অভিনেত্রী ও তার পরিবারের খোঁজ-খবর নিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন বাঁধন নিজেই।

পোস্টে বাঁধন জানান, কঠিন সময়ে রাষ্ট্রের এই পাশে দাঁড়ানোর উদ্যোগ একজন নাগরিক হিসেবে তার আস্থাকে আরও দৃঢ় করেছে। সরকারপ্রধান, ইতালি দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ প্রশাসনসহ দেশে-বিদেশে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, মতের পার্থক্য থাকলেও নাগরিকের নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে কোনো আপস চলে না।