নবীগঞ্জে অ/র্তকিত হা/মলায় এক পরিবারের ৫ জন আহ/ত

sylhetcrimereport
প্রকাশিত September 17, 2026
নবীগঞ্জে অ/র্তকিত হা/মলায় এক পরিবারের ৫ জন আহ/ত

সিকারি ডেস্ক:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পূর্ববিরোধের জেরে এক পরিবারের পাঁচ সদস্যকে অর্তকিত হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কুর্শি গ্রামের আব্দুস ছমেদ ও আবুল কালাম গংয়ের বিরুদ্ধে একই গ্রামের মো. লিয়াকত আলী (৫০), তাঁর ভাই মো. শওকত আলী (৪৫) এবং লিয়াকত আলীর স্ত্রী আনোয়ারা বেগমের (৪০) ওপর আকস্মিক হামলার অভিযোগ ওঠে। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শওকত আলী অভিযোগ করে বলেন, ‘ছমেদ মিয়া বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এলাকায় তার অপকর্মের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা পাঁচজন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’অভিযোগের বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। মামলা দায়ের করা হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।