সিলেটের একজনসহ চাকরি গেল ৬ পুলিশ কর্মকর্তার

sylhetcrimereport
প্রকাশিত September 25, 2026
সিলেটের একজনসহ চাকরি গেল ৬ পুলিশ কর্মকর্তার

সিকারি ডেস্ক::  বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদের আরও ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ নম্বর ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গত ২৮/০৯/২০২৬ খ্রি. তারিখে জারি করা প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে তাদের এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিবরণ ও দণ্ডের তথ্য

শাহ আলম মো. আখতারুল ইসলাম: পিপিএম (বিপি-৮৫১৩১৫১৯৯৫), অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং উক্ত তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) হতে তাকে চাকরি হতে বরখাস্ত (Dismissal from Service) করা হয়।