সিলেটে ৩৮ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ

sylhetcrimereport
প্রকাশিত November 24, 2026
সিলেটে ৩৮ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ

সিকারিডেস্ক:: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিছানাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির সদস্যরা নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকোলেট, কসমেটিক্স, জুস, বিস্কুট, ফেন্সিডিল, ট্রলি ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করেন। এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বিজিবির ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর ও কানাইঘাটের সুরইঘাট বিওপির সদস্যরা নিজেদের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ করেছেন।

১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, দেশ ও জাতির কল্যাণে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।