জালালাবাদ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ০২ জন নেতা গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত November 28, 2026
জালালাবাদ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ০২ জন নেতা গ্রেফতার

সিকারিডেস্ক:: ২৭/১১/২০২৬খ্রিঃ আনুমানিক রাত ২৩:১০ ঘটিকায় জালালাবাদ থানা পুলিশ জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকা হতে অভিযান পরিচালনা করে জালালাবাদ থানার মামলা নং- ৪/১১১, তাং- ২২/০৮/২০২৪ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪; মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ রাসেল, আলী (৪৬), (নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক যুবলীগ সভাপতি ০৮ নং সিটি ওয়ার্ড, দর্জিপাড়া), পিতা-মৃত তজমুল আলী, সাং-পাঠানটুরা, দর্জিপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট‘কে আটক করেন।

এছাড়াও, ২৮/১১/২০২৬খ্রিঃ আনুমানিক রাত  ০২:৩০ ঘটিকায় জালালাবাদ থানা পুলিশ জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকা হতে অভিযান পরিচালনা করে জালালাবাদ থানার মামলা নং-০৩/১৩৬, তারিখ-০২/০৮/২০২৬খ্রিঃ, ধারা-সন্ত্রাসবিরোধী আইন এর ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামী ইহতেশাম আহমদ মাআজ (২৩), (নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট মহানগর ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক), পিতা-মৃত মকসুদ আহমদ, মাতা-নুসরাত জাহান সুরাইয়া, সাং-মইয়ারচর, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে আটক করেন।

উল্লেখ্য যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ এবং গোপন বৈঠকের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার অভিযোগ রয়েছে। এছাড়া সরকারবিরোধী উস্কানিমূলক শ্লোগান দিয়ে ঝটিকা মিছিল সহ রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উস্কানি, মদদ ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আসামী‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।