সিলেটে করোনায় আরও ১ জনের মৃ ত্যু

sylhetcrimereport
প্রকাশিত June 28, 2025
সিলেটে করোনায় আরও ১ জনের মৃ ত্যু

ফাইল ফটো

সিলেটে  আক্রান্ত একজনেকরোনার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ৭৯ বছর বয়সী করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তিনজনের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

উল্লেখ্য, নতুন করে চলতি বছরে সিলেট করোনা আক্রান্ত হয়েছেন ২০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।