সুনামগঞ্জে বি*এসএফের গু*লিতে যুবক নি*হত

sylhetcrimereport
প্রকাশিত July 12, 2025
সুনামগঞ্জে বি*এসএফের গু*লিতে যুবক নি*হত

সংগৃহিত

সিকারি ডেক্স:: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শনিবার ভোররাতে শফিকুল ইসলামসহ ৬/৭ জনের একটি দল চোরাইপথে ভারত থেকে গরু আনতে যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএসএফ চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে সহযোগীরা শফিকুলকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।