অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ম তলা থেকে যুবকের লাফ

sylhetcrimereport
প্রকাশিত August 25, 2025
অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ম তলা থেকে যুবকের লাফ

সিকারি ডেস্ক::  নগরীতে অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়েছেন ফয়েজ আহমদ নামের এক যুবক।

নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনাটি ঘটে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘অপারেশনের ভয়ে রবিবার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ আহত হন।

পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ফয়েজ আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ।

সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হ‌ওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।