• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কু পি য়ে হ*ত্যা করলো স্বামী

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫
গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কু পি য়ে হ*ত্যা করলো স্বামী

সিকারি ডেস্ক::   সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে স্ত্রী রুবেনা বেগম (২৭) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী আলী আহমদ (৩৫)। রুবেনা বেগম তিন সন্তানের জননী। স্বামী আলী আহমদ (৩৫) বগাইয়া লিডার বস্তি গ্রামের আলী আকবরের ভাই। শনিবার ২০ সেপ্টেম্বর বেলা দুইটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, স্বামী আলী আহমদ বাহির থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ-হারান স্ত্রী রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর সে নিজে দা দিয়ে তার শরীরে কোপাতে থাকে। স্হানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে আটক করেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিভিন্ন জনের দেওয়া তথ্য মতে জানা যায় আলী আহমদ একজন মানসিক রোগী ও মাদকাসক্ত।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের জিম্মায় রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান তিনি।