• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূ*মিকম্পে ফের কাঁপল সিলেট, উৎপত্তি ছাতকে

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫
ভূ*মিকম্পে ফের কাঁপল সিলেট, উৎপত্তি ছাতকে

সংগৃহিত

সিকারি ডেস্ক::   সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার দুপুর ১২টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে।

মৃদু এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।