
সিকারি ডেস্ক:: নেশামুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোলে আয়োজন করা হয় প্রথম শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট। জমজমাট পরিবেশে মঙ্গলবার রাতে সম্পন্ন হয়েছে ধূপাগোল ক্রিকেট টিম আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ধূপাগোল ক্রিকেট টিমের উদ্যোগে এবং গোধূলি সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোধূলি সমাজকল্যাণ সংস্থার সভাপতি রাজন আহমেদ রাজু এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুকমান হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ-জামাল নুরুল হুদা।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য নাজিমুদ্দিন ইমরান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী, বিশিষ্ট মুরব্বি লাল মিয়া, ব্যবসায়ী ও বিএনপি নেতা শানুর মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু সালেহ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আব্দুল হাশিম, ব্যবসায়ী আজাদ মিয়া, ব্যবসায়ী রিমন আহমেদ রিমু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুসাঈদ শাহিন, শহিদ হোসেন টিটু, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমেদ কামরান, সদর যুবদল নেতা ও নবজাগরণ যুব সংঘ উত্তর উমদারপাড়ার সভাপতি সাইফুল ইসলাম, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল আলম সাদ্দাম, ব্যবসায়ী হেলাল উদ্দিন ও ব্যবসায়ী শাহীন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে টুর্নামেন্টে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলাটি উপভোগ করতে স্থানীয় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং তাদের উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।