• ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে অভিযান চালিয়ে দু’টি অবৈধ করাতকল অপসারণ

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
মাধবপুরে অভিযান চালিয়ে দু’টি অবৈধ করাতকল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে অনুমোদন ও লাইসেন্সবিহীন দুইটি বেনামী করাতকল অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুরে  সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে পরিচালিত করাতকল দুটি উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই এসব করাতকল পরিচালিত হচ্ছিল বলে জানা যায়।

অভিযান পরিচালনার সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।তবে করাতকল দুটির নাম জানা যায়নি।

পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম।