• ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’ ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’ ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ

সিকারি ডেস্ক:: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে, সিলেট চ্যাপ্টার ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের যৌথ উদ্যোগে ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ঈদের ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের উন্দাপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উইমেন এমপাওয়ার প্রজেক্টের প্রশিক্ষণার্থী নারীদের মাঝে ঈদের বিশেষ উপহার হিসেবে এসব ফুড প্যাক তুলে দেওয়া হয়।
জিএসসি সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচি সঞ্চালনা করেন সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের পরিচালক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমবায় অফিসের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) বশির আহমেদ। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সমবায় অধিদপ্তর সবসময় নারীদের স্বাবলম্বী করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে পাশে থাকবে। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ এবং জিএসসি নর্থ ইস্ট রিজিওন, যুক্তরাজ্যের কোষাধ্যক্ষ আলহাজ্ব আতাউর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব এবং হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসি সিলেট চ্যাপ্টারের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রজেক্ট উপপরিচালক শারমিন কবির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও প্রজেক্ট সদস্য রোকশানা আহমেদ পলি এবং জিএসসি সদস্য কয়ছর আহমদ কাওছার।
বক্তারা বলেন, জিএসসি ইউকে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর মাধ্যমে প্রশিক্ষণার্থী নারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জিএসসি সিলেট চ্যাপ্টার এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।