• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জু*য়া খেলায় ৪ জন আট*ক

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬
সিলেটে জু*য়া খেলায় ৪ জন আট*ক

সিকারি ডেস্ক::সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে জালালাবাদ থানার এসআই (নিঃ) শাওন মাহমুদ অপু সঙ্গীয় ফোর্সসহ ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে মনির মিয়ার ‘সাত ভাই রেস্টুরেন্ট’-এ অভিযান চালান। এ সময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আলামিন (২৪), জুবায়ের আহমদ (৩৭), আলী আকবর (৩২) ও মো. ছালিক (৩৬)। তাদের সকলের বাড়ি জালালাবাদ থানা এলাকায়।

এ ঘটনায় জালালাবাদ থানায় এসএমপি অ্যাক্ট ২০০৬ এর ৯৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া শাখার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।