• ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পরকীয়ার জেরে ফেরদৌসিকে হ ত্যা, র‌্যা বে র হাতে তামান্না

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
পরকীয়ার জেরে ফেরদৌসিকে হ ত্যা, র‌্যা বে র হাতে তামান্না

সিকারি ডেস্ক:: তামান্না আক্তার (২২) নামের এক যুবতিকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তিনি তার শাশুড়ি ফেরদৌসি ইসলাম চৌধুরী (৬০) হত্যা মামলা আসামি।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।তামান্না আক্তার মধ্যসমত পশ্চিম এলাকার রফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী।

জানা যায়, তামান্নার স্বামী দুবাই থাকায় অন্য একজনের সাথে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে প্রেমিকের সাহায্যে স্বর্ণালংকার চুরি করতে গিয়ে গত ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ফেরদৌসি ইসলাম চৌধুরীকে শ্বাস রোধ করে হত্যা করে। তারা স্বর্ণ ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। ফেরদৌসির ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তামান্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।