• ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ঘা*ত*ক ট্রাক কেড়ে নিল কৃষি কর্মকর্তার প্রাণ

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
সিলেটে ঘা*ত*ক ট্রাক কেড়ে নিল কৃষি কর্মকর্তার প্রাণ

সংগৃহিত

সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ আবু সুফিয়ান মোল্লা (৬০) নামের এক এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৪ টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া তুন্দুর এলাকায় হাবিবনগর চা বাগান বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৫২০৯) ও চা বাগানের একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত আবু সুফিয়ান মোল্লা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মৃত সৈয়দ আহমদ মোল্লার পুত্র এবং হাবিবনগর চা বাগানের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।