• ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শহীদদের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান স্মরণ

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
সিলেটে শহীদদের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান স্মরণ

সিলেট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

বৃহস্পতিবার সকাল ৬টা ১ মিনিটে তিনি সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গত ১৭ বছরে অনেক মানুষ নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এমনকি শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রেও নানা সময় বাধা ছিল বলে মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নেতৃত্বের ব্যর্থতার পর ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা চালানো হয়। সে সময় সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করে জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।