• ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে ভূল চিকিৎসায় শিক্ষার্থীর মৃ*ত্যু, হাসপাতালে উ ত্তে জ না

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
কমলগঞ্জে ভূল চিকিৎসায় শিক্ষার্থীর মৃ*ত্যু, হাসপাতালে উ ত্তে জ না

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জের ডানকান চা বাগানের শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী চা শ্রমিক সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে চা শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে এ ঘটনা ঘটে।স্থানীয় চা শ্রমিকদের সূত্রে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ও শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ঐশী রবিদাস (১৪) বৃহস্পতিবার রাতে মাথা ব্যথা ও বমি নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন থাকার পর সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে শমশেরনগর চা বাগান এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ায় শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়।

এঘটনায় শতাদিক চা শ্রমিক ক্যামেলিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকসহ স্টাফদের ঘেরাও করে রাখে এবং ফুলের টবসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর করে।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার করার জন্য হাসপাতালের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শমশেরনগর চা বাগানের বাসিন্দা মোহন রবিদাস জানান, ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা সেলাইন ও এন্টিবায়াটিক ইনজেকশন পুশ করেন পরে তার মৃত্যু হয়। ইমার্জেন্সী হলে চিকিৎসক তাকে অন্যত্র রেফার্ড করেননি। এই হাসপাতাল চা শ্রমিকদের একমাত্র ভরসার স্থল। চিকিৎসকের অবহেলায় এ শিক্ষার্থীর মৃত্যু কোন ভাবেই মেনে নেয়া যায় না।

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, “চা শ্রমিক শিক্ষার্থী ঐশী রবিদাসকে এক মাস পূর্বে ডানকান হাসপাতালে নিয়ে আসলে তারা মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেছিল। একমাস পর গত আবার অসুস্থতা নিয়ে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে আসলে আবারও তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। এরপরও রোগী অভিভাবকরা এখানে চিকিৎসা করার জল্য অনুরোধ করেন। এখানে কোন ভূল চিকিৎসা দেয়া হয়নি।”

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ডানকান হাসপাতালের ইনচার্জকে শমশেরনগর এনে একজন চিকিৎসকের বাসায় রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। বাগানের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা চলছে।